সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

লাল-সবুজের জার্সিতে হাসিমুখে বিদায় নিতে চান সাকিব আল হাসান

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২:২১ এম
লাল-সবুজের জার্সিতে হাসিমুখে বিদায় নিতে চান সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ক্রিকেট ও রাজনীতি নিয়ে অবস্থান পরিষ্কার করেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারকে ঘিরে সৃষ্ট আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে বিষয়টি ব্যাখ্যা করেন।

সোমবার (৬ এপ্রিল) রাতে দেওয়া ওই পোস্টে সাকিব জানান, বর্তমানে তার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল-এর হয়ে সর্বোচ্চটা উজাড় করে দিতে চান এবং সুযোগ পেলে দেশের জন্য স্মরণীয় পারফরম্যান্স উপহার দিতে চান।

রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, একটি দেশের উন্নয়নে রাজনীতির গুরুত্ব অনেক। তবে ক্রিকেট ক্যারিয়ার শেষ হওয়ার আগে তিনি কোনোভাবেই সেই দিকে মনোযোগ দিতে চান না। ভবিষ্যতে দেশের উন্নয়নে কাজ করার ইচ্ছা থাকলেও সেটি শুধুমাত্র রাজনীতির মাধ্যমেই হতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই বলেও উল্লেখ করেন তিনি।

সাকিব আরও বলেন, রাজনীতির মাধ্যমে কাজ করা তুলনামূলক সহজ হলেও অন্য পথেও দেশের জন্য অবদান রাখা সম্ভব। তাই আপাতত তিনি ক্রিকেটেই নিজেকে নিবেদিত রাখতে চান।

সবশেষে এই বিশ্বসেরা অলরাউন্ডার আশা প্রকাশ করেন, লাল-সবুজের জার্সি গায়ে হাসিমুখে নিজের ক্যারিয়ার শেষ করতে পারবেন। এ লক্ষ্যে দেশের মানুষের দোয়া ও ভালোবাসা কামনা করেছেন তিনি।

নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

এমবি টিভি | নিউজ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পিএম
নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনী প্রস্তুতি জোরদার করে নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমাদের থামানোর সুযোগ নেই, আমরা থামব না।”

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আসন্ন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের দিনরাত পরিশ্রম করার তাগিদ দেন জামায়াত আমির। গত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগের ভুল ও দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে হবে।

সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবে, তা জনগণই নির্ধারণ করবে।

সমাজ পরিবর্তনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে। সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান। আগামী মেয়র নির্বাচনে কার্যকর ভূমিকা রেখে নেতাকর্মীদের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিতে হবে।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের সদস্যদের মান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ‘নাগরিক সেবা’ নামে একটি অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের দাবি, এতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।

সম্মেলনের নির্বাচনী অধিবেশনে প্রায় ১ হাজার ৩০০ রুকন সদস্য ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন।