ইরানের হামলার পর আরব দেশগুলোর অবস্থান বদল:ট্রাম্পের দাবি

মার্কিন প্রেসিডেন্ট Donald Trump দাবি করেছেন, যেসব আরব দেশ শুরুতে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে সরাসরি যুক্ত হতে অনিচ্ছুক ছিল, সাম্প্রতিক পরিস্থিতির পর তারাই এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয়ভাবে অংশ নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম CNN কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইরান যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা শুরু করে, তখনই এসব দেশের মনোভাব পরিবর্তন হতে থাকে। তার ভাষায়, শুরুতে তারা সীমিত পদক্ষেপের কথা বললেও এখন পুরোপুরি আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। সপ্তাহের শুরুতে Iran-এ যুক্তরাষ্ট্র ও Israel যৌথ সামরিক হামলা চালানোর পর তেহরান পাল্টা প্রতিক্রিয়া দেখায়। ইরান Tel Aviva- মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন নিক্ষেপ করে। এরপর ইরান Bahrain, Jordan, Kuwait, Saudi Arabia, Qatar এবং United Arab Emirates-এ হামলা চালায় বলে জানানো হয়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ছয়টি আরব দেশ একটি যৌথ বিবৃতি দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানকে বেপরোয়া ও অযৌক্তিক বলে নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, এসব হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং একাধিক রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। পাশাপাশি বেসামরিক নাগরিক ও যুদ্ধে জড়িত নয় এমন দেশগুলোকে লক্ষ্যবস্তু করা দায়িত্বজ্ঞানহীন ও অস্থিতিশীল আচরণ বলেও উল্লেখ করা হয়।





