রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
[gtranslate]
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:১৪ এম
খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়াজুড়ে চলমান উত্তেজনার মধ্যেই আয়াতুল্লা আলী খামেনি–এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র–এর যৌথ হামলায় তিনি নিহত হয়েছেন বলে যে দাবি সামনে এসেছে, তা ঘিরে বিভিন্ন দেশে শোক, প্রতিবাদ এবং বিতর্ক শুরু হয়েছে। একই সঙ্গে ইরান–এর ভেতরেও ভিন্নধর্মী প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে; কেউ শোক প্রকাশ করেছেন, আবার একাংশের মধ্যে উল্লাসের ঘটনাও সামনে এসেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় উঠে এসেছেন স্যাকরেড গেমস–খ্যাত ইরানি অভিনেত্রী এলনাজ নোরৌজি। সামাজিক মাধ্যমে খামেনির মৃত্যুর খবর শেয়ার করে তিনি লিখেছেন, এটি তাদের জন্য সবচেয়ে ভালো সংবাদ এবং দীর্ঘ ৪৭ বছর ধরে তারা এমন দিনের অপেক্ষায় ছিলেন। তাঁর এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে অনেক অনুসারী সমর্থন জানিয়েছেন, অন্যদিকে সমালোচনাও তৈরি হয়েছে।

এদিকে বলিউডে পরিচিত মুখ মান্দানা করিমিও ইরান পরিস্থিতি নিয়ে ধারাবাহিকভাবে সামাজিক মাধ্যমে পোস্ট করে যাচ্ছেন। ‘বিগ বস’-এর সাবেক এই প্রতিযোগী একটি ভিডিও শেয়ার করেন, যেখানে কিছু মানুষকে খামেনির মৃত্যুর খবর উদযাপন করতে দেখা যায়।

সেই পোস্টে তিনি লেখেন, “সংবাদমাধ্যম খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ইরানের মানুষ এর চেয়ে খুশি আগে কখনো হয়নি।

আরেকটি পোস্টে ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন— অতীতে হাজারো ইরানির মৃত্যুর সময় যারা নীরব ছিলেন, তারা এখন কেন সহানুভূতি দেখাচ্ছেন?

অন্যদিকে ‘স্পেশাল ওপস’ ও ‘টাইগার জিন্দা হ্যাঁয়’খ্যাত ইরানি অভিনেতা সাজ্জাদ দেলাফরুজও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘আমরা আবার উড়ব।’

খামেনির মৃত্যুর দাবি ঘিরে আন্তর্জাতিক রাজনীতি যেমন উত্তপ্ত, তেমনি এই প্রতিক্রিয়াগুলো নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে— ইরানের ভবিষ্যৎ ও জনমতের বিভাজন নিয়েও শুরু হয়েছে আলোচনা।

সূত্র : হিন্দুস্তান টাইমস

নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

এমবি টিভি | নিউজ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পিএম
নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনী প্রস্তুতি জোরদার করে নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমাদের থামানোর সুযোগ নেই, আমরা থামব না।”

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আসন্ন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের দিনরাত পরিশ্রম করার তাগিদ দেন জামায়াত আমির। গত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগের ভুল ও দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে হবে।

সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবে, তা জনগণই নির্ধারণ করবে।

সমাজ পরিবর্তনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে। সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান। আগামী মেয়র নির্বাচনে কার্যকর ভূমিকা রেখে নেতাকর্মীদের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিতে হবে।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের সদস্যদের মান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ‘নাগরিক সেবা’ নামে একটি অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের দাবি, এতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।

সম্মেলনের নির্বাচনী অধিবেশনে প্রায় ১ হাজার ৩০০ রুকন সদস্য ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন।