মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ব্যানার বিতর্কে বিএনপির ইফতার মাহফিলে অনুপস্থিত মেয়র শাহাদাত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৬:৩৫ পিএম
ব্যানার বিতর্কে বিএনপির ইফতার মাহফিলে অনুপস্থিত মেয়র শাহাদাত
চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মেজবানি ইফতার মাহফিলে উপস্থিত হননি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ব্যানারে নামের অবস্থান নিয়ে অভিমান থেকেই তিনি অনুষ্ঠানে অংশ নেননি বলে দলীয় সূত্রে জানা গেছে। শুক্রবার (৬ মার্চ) নগরীর ওয়াসা মোড়ে অবস্থিত জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রায় ১০ হাজার নেতাকর্মীর জন্য আয়োজন করা হয় এই মেজবানি ইফতারের।
আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের জন্য ৮টি গরু জবাই করা হয় এবং মোট ব্যয় হয় প্রায় ৩০ লাখ টাকা। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নাম ব্যানারের উপরে রাখা হয়। অন্যদিকে বিশেষ অতিথি হিসেবে মেয়র ডা. শাহাদাত হোসেনের নাম নিচে উল্লেখ করা হয়।
দলীয় একাধিক সূত্র জানিয়েছে, ব্যানারে নামের এই অবস্থান নিয়ে অসন্তুষ্ট ছিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন। এ কারণে তিনি শেষ পর্যন্ত ইফতার মাহফিলে অংশ নেননি। বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে ডা. শাহাদাত হোসেন বা সংশ্লিষ্ট কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

এমবি টিভি | নিউজ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পিএম
নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনী প্রস্তুতি জোরদার করে নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমাদের থামানোর সুযোগ নেই, আমরা থামব না।”

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আসন্ন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের দিনরাত পরিশ্রম করার তাগিদ দেন জামায়াত আমির। গত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগের ভুল ও দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে হবে।

সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবে, তা জনগণই নির্ধারণ করবে।

সমাজ পরিবর্তনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে। সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান। আগামী মেয়র নির্বাচনে কার্যকর ভূমিকা রেখে নেতাকর্মীদের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিতে হবে।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের সদস্যদের মান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ‘নাগরিক সেবা’ নামে একটি অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের দাবি, এতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।

সম্মেলনের নির্বাচনী অধিবেশনে প্রায় ১ হাজার ৩০০ রুকন সদস্য ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন।