সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা, ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১২:১০ পিএম
ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা, ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবন-এ মঙ্গলবার সকালে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন করেছেন তারেক রহমান। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন তিনি। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলার এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ”।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে এই মেলার আয়োজন করা হয়েছে। বিশেষ করে সাধারণ মানুষকে ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও জনবান্ধব করতে সরকার দীর্ঘদিন ধরে কাজ করছে। প্রযুক্তির মাধ্যমে ভূমি সংক্রান্ত জটিলতা কমিয়ে নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত হলে দুর্নীতি ও ভোগান্তি কমবে এবং জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে।

এর আগে সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মো. মিজানুর রহমান মিনু বলেন, অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দালালচক্র, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে গ্রামের সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতো। বর্তমান সরকার সেই পরিস্থিতির পরিবর্তন এনে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা নিশ্চিত করতে কাজ করছে।

ভূমিমন্ত্রী আরও বলেন, “আমরা চাই মানুষ যেন ঘরে বসেই অধিকাংশ ভূমিসেবা গ্রহণ করতে পারে। ভূমি অফিসে গিয়ে হয়রানির শিকার না হয়ে নাগরিকরা দ্রুত ও সহজে সেবা পাবে— সে লক্ষ্যেই অটোমেশন কার্যক্রম জোরদার করা হয়েছে।”

মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা, অনলাইন নামজারি, খতিয়ান যাচাই, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নথি কার্যক্রমসহ নানা প্রযুক্তিনির্ভর সেবার প্রদর্শনী রাখা হয়েছে। এছাড়া সাধারণ মানুষকে সরাসরি সেবা ও পরামর্শ দিতে বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছে। সরকারের আশা, এ ধরনের আয়োজন দেশের ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

এমবি টিভি | নিউজ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পিএম
নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনী প্রস্তুতি জোরদার করে নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমাদের থামানোর সুযোগ নেই, আমরা থামব না।”

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আসন্ন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের দিনরাত পরিশ্রম করার তাগিদ দেন জামায়াত আমির। গত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগের ভুল ও দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে হবে।

সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবে, তা জনগণই নির্ধারণ করবে।

সমাজ পরিবর্তনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে। সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান। আগামী মেয়র নির্বাচনে কার্যকর ভূমিকা রেখে নেতাকর্মীদের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিতে হবে।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের সদস্যদের মান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ‘নাগরিক সেবা’ নামে একটি অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের দাবি, এতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।

সম্মেলনের নির্বাচনী অধিবেশনে প্রায় ১ হাজার ৩০০ রুকন সদস্য ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন।