সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:৫৯ পিএম
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

মো: আরিফুল ইসলাম,
পাবনা জেলা প্রতিনিধি।

দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পাওয়ায় মহান আল্লাহ্ তায়ালার প্রতি গভীর শুকরিয়া জ্ঞাপন করেছেন, এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। তিনি বলেন, মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় তিনি এই সম্মানজনক দায়িত্ব লাভ করেছেন। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে।

একই সঙ্গে তিনি কৃতজ্ঞতা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, তারেক রহমান এবং দলের মনোনয়ন বোর্ডের সকল সদস্যদের প্রতি, যাহারা তাকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে মনোনীত করেছেন। এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা তাঁর বক্তব্যে বলেন, মরহুম পিতা ও মরহুমা মাতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। এবং তাহার পরিবারের সদস্যদের বিশেষ করে তাঁর ছোট বোন ও ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, তাদের দোয়া, ভালবাসা ও সহযোগিতাই আমাকে আজকের এই অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে। এছাড়াও দেশ ও বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা জানান তিনি, যাদের সমর্থন ও দোয়া আমাকে দীর্ঘদিনের সংগ্রামের পথে সাহস জুগিয়েছে।

বিশেষভাবে পাবনা জেলার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, প্রতিকূলতা ও কঠিন সময়েও তারা তাঁর পাশে ছিলেন। তাহাদের ভালবাসা, দোয়া ও সমর্থনের কারণেই তিনি এই সম্মান অর্জন করতে পেরেছেন। তিনি আজীবন পাবনা জেলার মানুষের ‘মেয়ে ও বোন’ হয়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরিশেষে, রাজনৈতিক সহযোদ্ধা ভাই ও বোনদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, গত দুই দশকের আন্দোলন ও সংগ্রামে তাদের অনুপ্রেরণা ও সাহস আমাকে এগিয়ে যেতে শক্তি জুগিয়েছে। তিনির অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

এমবি টিভি | নিউজ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পিএম
নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনী প্রস্তুতি জোরদার করে নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমাদের থামানোর সুযোগ নেই, আমরা থামব না।”

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আসন্ন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের দিনরাত পরিশ্রম করার তাগিদ দেন জামায়াত আমির। গত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগের ভুল ও দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে হবে।

সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবে, তা জনগণই নির্ধারণ করবে।

সমাজ পরিবর্তনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে। সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান। আগামী মেয়র নির্বাচনে কার্যকর ভূমিকা রেখে নেতাকর্মীদের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিতে হবে।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের সদস্যদের মান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ‘নাগরিক সেবা’ নামে একটি অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের দাবি, এতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।

সম্মেলনের নির্বাচনী অধিবেশনে প্রায় ১ হাজার ৩০০ রুকন সদস্য ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন।