মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মনিপুরঘাট জামে মসজিদে মাদকবিরোধী বার্তা, কঠোর অবস্থানের ঘোষণা পুলিশের

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১২:০২ পিএম
মনিপুরঘাট জামে মসজিদে মাদকবিরোধী বার্তা, কঠোর অবস্থানের ঘোষণা পুলিশের

মো:এনামুল ইসলাম,কিশোরগঞ্জঃ

কিশোরগঞ্জ সদর উপজেলার মনিপুরঘাট জামে মসজিদে জুমার নামাজের আগে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া। তিনি এলাকায় মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন এবং সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
বক্তব্যে তিনি বলেন, মাদক আজ সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর কারণে তরুণ প্রজন্ম বিপথে যাচ্ছে, বাড়ছে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ। একটি এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে মাদক প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।

ওসি জানান, মনিপুরঘাট ও আশপাশে যাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে, তাদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। পাখি, চন্দন, জুমু, নাদিম, খোকন (স্থানীয়ভাবে মাদক সম্রাট হিসেবে পরিচিত), বাবু মার্কাস, সূজন, হাসেম মেম্বারের ছেলে জীবন এবং কাটাখালী এলাকার উজ্জলসহ সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে। অপরাধের প্রমাণ পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন।

তিনি বলেন, মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ তথ্য দিলে তার পরিচয় গোপন রাখা হবে। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও বন্ধুবান্ধবের প্রতি নজরদারি বাড়ানোর আহ্বান জানান।
মসজিদের ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, ধর্মীয় স্থান থেকে সচেতনতার বার্তা দিলে মানুষের মধ্যে দ্রুত ইতিবাচক পরিবর্তন আসে।
অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিরা মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন। এলাকাবাসীর আশা, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে মনিপুরঘাটসহ আশপাশের এলাকায় মাদক নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি

নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

এমবি টিভি | নিউজ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পিএম
নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনী প্রস্তুতি জোরদার করে নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমাদের থামানোর সুযোগ নেই, আমরা থামব না।”

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আসন্ন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের দিনরাত পরিশ্রম করার তাগিদ দেন জামায়াত আমির। গত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগের ভুল ও দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে হবে।

সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবে, তা জনগণই নির্ধারণ করবে।

সমাজ পরিবর্তনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে। সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান। আগামী মেয়র নির্বাচনে কার্যকর ভূমিকা রেখে নেতাকর্মীদের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিতে হবে।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের সদস্যদের মান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ‘নাগরিক সেবা’ নামে একটি অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের দাবি, এতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।

সম্মেলনের নির্বাচনী অধিবেশনে প্রায় ১ হাজার ৩০০ রুকন সদস্য ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন।