সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

নাটোরের খ্রিস্টান ধর্মপল্লীগুলো ইস্টার সানডে পালিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৯:১৩ পিএম
নাটোরের খ্রিস্টান ধর্মপল্লীগুলো ইস্টার সানডে পালিত

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:

নাটোরের বিভিন্ন খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় উৎসব ইস্টার সানডে। রবিবার জেলার সবচাইতে বড় খ্রিস্টান ধর্মপল্লী বনপাড়া লুর্দের রানী মা মারীয়া ক্যাথলিক চার্চে সকাল ৭টায় ও সকাল ৯টায় পৃথক দুইটি প্রধান খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়।

এই খ্রিস্টযাগ পরিচালনা করেন প্রধান পাল-পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা, সহকারী পাল পুরোহিত ফাদার ডক্টর শংকর ডমিনিক গমেজ, ফাদার নিখিল এন্ড্রু গমেজ ও ফাদার আলবার্ট বকুল ক্রুশ।


খ্রিস্টান ধর্মের বিশ্বাস মতে, যীশু খ্রিস্ট ৪০ দিন যাতনা ভোগ করার পর ক্রুশবিদ্ধ অবস্থায় তাঁর জীবন ত্যাগ করেন এবং এর তৃতীয় দিবস রবিবারে তিনি পুনরুত্থিত হন। আর এই ৪০ দিন খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারীরা উপবাস (রোজা) পালন করেন এবং পুনরুত্থানের দিন উৎসবের মধ্য দিয়ে খ্রিস্ট অনুসারীরা ইস্টার সানডে পালন করেন।

খ্রিস্টযাগ শেষে খ্রিস্টীয় বিশ্বাসীরা নিজ নিজ এলাকায় সামাজিক বৈঠকে অংশ নেয় এবং আত্মীয়-স্বজনদের বাড়িতে আনন্দ ও খাবার আয়োজনে মিলিত হয়।

নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

এমবি টিভি | নিউজ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পিএম
নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনী প্রস্তুতি জোরদার করে নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমাদের থামানোর সুযোগ নেই, আমরা থামব না।”

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আসন্ন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের দিনরাত পরিশ্রম করার তাগিদ দেন জামায়াত আমির। গত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগের ভুল ও দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে হবে।

সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবে, তা জনগণই নির্ধারণ করবে।

সমাজ পরিবর্তনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে। সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান। আগামী মেয়র নির্বাচনে কার্যকর ভূমিকা রেখে নেতাকর্মীদের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিতে হবে।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের সদস্যদের মান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ‘নাগরিক সেবা’ নামে একটি অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের দাবি, এতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।

সম্মেলনের নির্বাচনী অধিবেশনে প্রায় ১ হাজার ৩০০ রুকন সদস্য ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন।