মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

পারকী সৈকতে আবাসিক হোটেলে অভিযান: নারী-পুরুষসহ ১৪ জন আটক, অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৮:৫৯ পিএম
পারকী সৈকতে আবাসিক হোটেলে অভিযান: নারী-পুরুষসহ ১৪ জন আটক, অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার পর্যটনকেন্দ্র পারকী সৈকত এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার (৫ এপ্রিল) বিকেল দিকে কর্ণফুলী থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পারকী সৈকতের ‘সি-ভিউ’ নামের একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি করে ৭ জন নারী ও ৭ জন পুরুষকে আটক করা হয়। এসময় সন্দেহজনক অবস্থায় তাদের পাওয়া যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আটককৃতরা হলেন—মামুন (৪২), মো. আব্দুর রহিম (৪০), আব্দুল হালিম (২৮), জাহিদ উল্ল্যা (২৬), সাকিব (২৩), দীপ্ত বিশ্বাস (২৬), শওকত আলী (২৭), আরফিন আক্তার (২৬), রিয়া দে (১৮), জান্নাত বেগম (২৮), তাসমিন (১৮), সানজিদা আক্তার (১৮), সাদিয়া সুলতানা (১৮) ও করিমা বেগম (২২)। তারা দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং কক্সবাজার জেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে—এমন তথ্য তাদের কাছে ছিল। এরই ধারাবাহিকতায় বিষয়টি যাচাই করতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে সংশ্লিষ্টদের আটক করা হয় এবং হোটেলের কার্যক্রমও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারকী সৈকত এলাকায় পর্যটকদের আগমন বাড়ার সঙ্গে সঙ্গে কিছু অসাধু চক্র আবাসিক হোটেলগুলোকে কেন্দ্র করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে এলাকার পরিবেশ ও পর্যটন ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি হোটেল কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, আটককৃতদের যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

এমবি টিভি | নিউজ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পিএম
নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনী প্রস্তুতি জোরদার করে নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমাদের থামানোর সুযোগ নেই, আমরা থামব না।”

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আসন্ন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের দিনরাত পরিশ্রম করার তাগিদ দেন জামায়াত আমির। গত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগের ভুল ও দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে হবে।

সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবে, তা জনগণই নির্ধারণ করবে।

সমাজ পরিবর্তনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে। সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান। আগামী মেয়র নির্বাচনে কার্যকর ভূমিকা রেখে নেতাকর্মীদের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিতে হবে।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের সদস্যদের মান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ‘নাগরিক সেবা’ নামে একটি অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের দাবি, এতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।

সম্মেলনের নির্বাচনী অধিবেশনে প্রায় ১ হাজার ৩০০ রুকন সদস্য ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন।