সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

নাটোরে নির্মাণাধীন পাওয়ার গ্রিড স্টেশনে রহস্যময় ডাকাতি! ২ কোটির মালামাল লুট!

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৩:২৭ পিএম
নাটোরে নির্মাণাধীন পাওয়ার গ্রিড স্টেশনে রহস্যময় ডাকাতি! ২ কোটির মালামাল লুট!

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি খেজুরতলা এলাকায় নির্মাণাধীন বনপাড়া পাওয়ার গ্রিড সাব স্টেশনে ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টা থেকে রাত ১টা পর্যন্ত ৩০-৩৫ জন ডাকাত দলের সদস্যরা স্টেশনে ঢুকে প্রায় ২ কোটি টাকার মালামাল নিয়ে গেছে বলে জানায় কর্তব্যরত কর্মকর্তারা। তবে এই ডাকাতির ঘটনা পূর্বপরিকল্পিত ও রহস্যময় বলে মনে করছে অনেকেই। জানা যায়, বনপাড়া-নাটোর মহাসড়কের পাশে উপজেলার জোয়াড়ির খেজুরতলা এলাকায় পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশ এর পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্র্যান্দেনিং প্রজেক্ট এর অধীনে ১৩২/৩৩ কেভি বনপাড়া গ্রিড সাবস্টেশন এর নির্মাণ কাজ চলছে।

যা প্রায় শেষের পথে। ওই সাব স্টেশনে রাতে মোট ৪জন সিকিউরিটি গার্ড দায়িত্বরত ছিলো। রাত সাড়ে ৮টার দিকে একটি ট্রাক ওই সাব স্টেশনে ঢুকে। সিকিউরিটি গার্ড ধারণা করেছিলো পাওয়ার গ্রিড কোম্পানীর মালামাল এসেছে। কিন্তু ট্রাক ভিতরে গিয়ে থামার পর সেখান থেকে ডাকাত দলের সদস্যরা নেমে ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল, দা সহ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে কর্তব্যরত গার্ডদের জিম্মি করে মোবাইল ফোন কেড়ে নেয় ও একটি কক্ষে নিয়ে বেঁধে রাখে। ডাকাত দলের সদস্যরা স্টোরের তালা ভেঙ্গে বিপুল পরিমাণ ব্যাটারী ও বাইরে থাকা তামার তার সহ বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যায়।

নির্মাণ কাজের ঠিকাদার প্রতিষ্ঠান হেক্সাগন বিডি টেক লিমিটেড এর সুপারভাইজার ফজলে রাব্বি জানান, ডাকাত দলের সদস্যরা উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারী ৩৯০টি, তামার তার ২ হাজার মিটার, বৈদ্যুতিক পাখা ৮টি, কন্ট্রোল ক্যাবল ১০০ মিটার, সিসি টিভির ফুটেজ সংরক্ষণের ও কম্পিউটারের ২টি হার্ডডিস্ক নিয়ে যায়। এ সকল মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৯০ লক্ষ টাকা বলে জানান তিনি।

ঠিকাদার প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার শেখ আবদুল্লাহ জানান, ভোর ৫টার দিকে সিকিউরিটি গার্ড তাদের হাতের বাঁধন খুলে পাশ্ববর্তী দোকানে গিয়ে আমাদেরকে মোবাইল ফোনে ডাকাতির ঘটনা জানায়। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম জানান, খুব সকালে থানা পুলিশ খবর পায় এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। ডাকাতি নাকি চুরি নাকি অন্য কোন রহস্য রয়েছে তা বের করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। আপাতত দায়িত্বরত সিকিউরিটি গার্ডদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। আশা করি মূল বিষয়টি উদঘাটনে পুলিশ সক্ষম হবে।

নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

এমবি টিভি | নিউজ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পিএম
নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনী প্রস্তুতি জোরদার করে নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমাদের থামানোর সুযোগ নেই, আমরা থামব না।”

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আসন্ন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের দিনরাত পরিশ্রম করার তাগিদ দেন জামায়াত আমির। গত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগের ভুল ও দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে হবে।

সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবে, তা জনগণই নির্ধারণ করবে।

সমাজ পরিবর্তনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে। সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান। আগামী মেয়র নির্বাচনে কার্যকর ভূমিকা রেখে নেতাকর্মীদের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিতে হবে।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের সদস্যদের মান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ‘নাগরিক সেবা’ নামে একটি অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের দাবি, এতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।

সম্মেলনের নির্বাচনী অধিবেশনে প্রায় ১ হাজার ৩০০ রুকন সদস্য ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন।