ঈদের শুভেচ্ছায় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান জানালেন এমপি আলমগীর ফরিদ
প্রেস বিজ্ঞপ্তি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাঁর নির্বাচনী এলাকা মহেশখালী ও কুতুবদিয়াসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নেতা আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর রহমত, মাগফেরাত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এই উৎসব সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে।
জাতীয় প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, দেশ বর্তমানে এক নতুন বাস্তবতায় এগিয়ে যাচ্ছে এবং একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, এবারের ঈদ বিশেষ তাৎপর্য বহন করছে। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আত্মত্যাগকারী শহিদদের অবদান স্মরণ করে তিনি তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
মহেশখালী ও কুতুবদিয়াবাসীর উদ্দেশে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি সবসময় মানুষের পাশে থাকতে চান। তিনি সকলকে আহ্বান জানান—ঈদের আনন্দ ভাগাভাগি করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে।
সবশেষে তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে সবাইকে পুনরায় ঈদের শুভেচ্ছা জানান।








