সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

পতেঙ্গায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ, প্রথম ধাপে পাচ্ছে ৫০০ পরিবার

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১০:৪৮ পিএম
পতেঙ্গায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ, প্রথম ধাপে পাচ্ছে ৫০০ পরিবার

খোকন চন্দ্র নাথ ।। চট্রগ্রামঃ

চট্টগ্রামের পতেঙ্গায় শুরু হচ্ছে বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম। প্রথম পর্যায়ে আগামী মঙ্গলবার (১০ মার্চ) নগরীর ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের ৫০০ পরিবারের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে কার্যক্রমটির উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত পরীক্ষামূলক এই কর্মসূচির আওতায় প্রায় ৯০০ কর্মী মাঠপর্যায়ে কাজ করেছেন। তারা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্য সংখ্যা, আয়–ব্যয় ও সামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করেছেন।

প্রাথমিকভাবে দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে ১০ হাজারের বেশি মানুষকে নির্বাচন করা হলেও যাচাই–বাছাই শেষে ৫ হাজার ৫৭৫ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। প্রথম ধাপে তাদের মধ্য থেকেই ৫০০ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে।

এই কার্ডের মাধ্যমে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো প্রতি মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পটি বাস্তবায়নে সঠিক উপকারভোগী নির্বাচন নিশ্চিত করতে ‘জিরো এরর’ কর্মসূচির আওতায় জরিপ কাজ সম্পন্ন করা হয়েছে। ধাপে ধাপে জরিপে নির্বাচিত অন্যান্য পরিবারকেও এই কর্মসূচির আওতায় আনা হবে।

নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

এমবি টিভি | নিউজ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পিএম
নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনী প্রস্তুতি জোরদার করে নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমাদের থামানোর সুযোগ নেই, আমরা থামব না।”

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আসন্ন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের দিনরাত পরিশ্রম করার তাগিদ দেন জামায়াত আমির। গত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগের ভুল ও দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে হবে।

সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবে, তা জনগণই নির্ধারণ করবে।

সমাজ পরিবর্তনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে। সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান। আগামী মেয়র নির্বাচনে কার্যকর ভূমিকা রেখে নেতাকর্মীদের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিতে হবে।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের সদস্যদের মান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ‘নাগরিক সেবা’ নামে একটি অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের দাবি, এতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।

সম্মেলনের নির্বাচনী অধিবেশনে প্রায় ১ হাজার ৩০০ রুকন সদস্য ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন।