হাটহাজারীতে কৃষিজমি নষ্ট করার অভিযোগে মোবাইল কোর্টে ৪ লাখ টাকা জরিমানা
শামিম আল-মামুন মতিন ।। চট্রগ্রামঃ
হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়ায় কৃষিজমি বিনষ্ট করার অভিযোগে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই মোবাইল কোর্টে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান এবং একট্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

এদিন বিকাল ৪:৩০ থেকে ৬:৪০ পর্যন্ত চলা মোবাইল কোর্টে কেবিসি ব্রিকফিল্ড ও কেবিএম ব্রিকফিল্ড কে অভিযোগের ভিত্তিতে দণ্ডিত করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা কৃষিজমি বিনষ্ট করে ইটভাটা পরিচালনা করছেন।

মোবাইল কোর্ট বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী প্রতিপালিত হয় এবং অভিযুক্তদের মোট ৪,০০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, মোবাইল কোর্ট পরিচালনার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।





