ফয়েজ লেক এলাকায় অসামাজিক কার্যকলাপে নারী-পুরুষ আটক
খোকন চন্দ্র নাথ ।। চট্টগ্রামঃ
চট্টগ্রাম মহানগরের ফয়েজ লেক এলাকায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে খুলশী থানার পুলিশ অভিযান পরিচালনা করে। খুলশী থানার ওসি মো. জাহেদুল ইসলামের নেতৃত্বে এএসআই মো. এনামুল হক ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মো. ইমরান হোসেন (৩০) এবং মাদারীপুর সদর উপজেলার সিলভী আক্তার (১৯)।
পুলিশ জানায়, এ ঘটনায় খুলশী থানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অধ্যাদেশের ৭৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুইজনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফয়েজ লেকসহ নগরের বিভিন্ন এলাকায় অসামাজিক কার্যকলাপ রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।





