সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

উপকূলের বালুচরে তরমুজের বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৪:২৬ পিএম
উপকূলের বালুচরে তরমুজের বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়ার ফুলতলী গ্রামে এখন তরমুজের মৌসুম। খেতজুড়ে সারি সারি তরমুজ—কোথাও বড়, কোথাও মাঝারি আকারের। কোনো জমিতে তরমুজ তোলার ব্যস্ততা, আবার কোথাও বিক্রির জন্য এক পাশে স্তূপ করে রাখা হয়েছে ফল।

পারকি বাজারের সেতু পার হয়ে বাঁ পাশে এগোলেই এই গ্রাম। বছরের পর বছর ধরে এখানে তরমুজ চাষ করছেন কৃষকেরা। উপকূলীয় বালু ও এঁটেল মাটির মিশ্রণ তরমুজ চাষের জন্য উপযোগী হওয়ায় ফলনও হয় ভালো। স্বাদে মিষ্টি হওয়ায় স্থানীয় বাজারে এ এলাকার তরমুজের চাহিদা বেশি।

তবে কয়েক বছর ধরে সাগরের লোনাপানি জমিতে ঢুকে পড়ায় মাটির উর্বরতা কিছুটা কমেছে। এর প্রভাবে তরমুজের আকার আগের তুলনায় ছোট হচ্ছে বলে জানান কৃষকেরা। তবুও চলতি মৌসুমে ফলন প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বালুচরে ছোট ছোট লতায় ঝুলছে বিভিন্ন আকারের তরমুজ। পানির চাহিদা মেটাতে কৃষকেরা মাঠেই কূপ খনন করেছেন। খেত পাহারা দিতে মাঠের একপাশে ছোট ঘর তৈরি করে সার্বক্ষণিক অবস্থান করছেন অনেকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলতলী এলাকায় ২৮ জন কৃষক তরমুজ চাষ করেছেন। তাঁদের কেউ নিজস্ব জমিতে, কেউ বন্ধক নেওয়া জমিতে চাষ করছেন। প্রতি কানি জমির জন্য ৬ হাজার টাকা বন্ধকি দিতে হয়। ইতিমধ্যে খেতের তরমুজ চার থেকে পাঁচ কেজি ওজনের হয়েছে।

চাষি মোহাম্মদ ফোরকান জানান, তিন প্রজন্ম ধরে তাঁদের পরিবার তরমুজ চাষের সঙ্গে জড়িত। এ বছর তিনি চার কানি জমিতে তরমুজ আবাদ করেছেন। এতে প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে। বীজ রোপণের ৬০ দিনের মধ্যে তরমুজ বিক্রির উপযোগী হয়। বর্তমানে বাগান থেকেই পাইকারেরা প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা দরে তরমুজ কিনে নিচ্ছেন। তবে পাতা কোঁকড়ানো ও ছত্রাকজনিত রোগে কিছু গাছ আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তা রয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়নে ১ হাজার ৩১৩ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়। এর মধ্যে প্রায় ৫০ হেক্টর জমিতে ১৪০ থেকে ১৫০ জন কৃষক তরমুজ আবাদ করেছেন। গ্লোরি জাম্বু, গ্লোরি, বিগপ্লাস, এশিয়ান প্লাস, সুইট ড্রাগন, বিগ ফ্যামিলি, চ্যাম্পিয়ন, সুপার এমপেরর, বাংলালিংক ও পাকিজা জাতের তরমুজ চাষ হচ্ছে এখানে।

উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, উপকূলের তরমুজ সুস্বাদু এবং ফলনও ভালো। কৃষকদের নির্দিষ্ট সময়ে পরিচর্যা ও রোগবালাই দমনের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি বিনা মূল্যে বীজ ও সার বিতরণ এবং নিয়মিত মাঠপর্যায়ে তদারকি অব্যাহত রয়েছে।

এবারের বাম্পার ফলনে উপকূলের কৃষকদের মুখে ফিরেছে স্বস্তির হাসি।

নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

এমবি টিভি | নিউজ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পিএম
নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনী প্রস্তুতি জোরদার করে নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমাদের থামানোর সুযোগ নেই, আমরা থামব না।”

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আসন্ন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের দিনরাত পরিশ্রম করার তাগিদ দেন জামায়াত আমির। গত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগের ভুল ও দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে হবে।

সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবে, তা জনগণই নির্ধারণ করবে।

সমাজ পরিবর্তনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে। সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান। আগামী মেয়র নির্বাচনে কার্যকর ভূমিকা রেখে নেতাকর্মীদের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিতে হবে।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের সদস্যদের মান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ‘নাগরিক সেবা’ নামে একটি অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের দাবি, এতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।

সম্মেলনের নির্বাচনী অধিবেশনে প্রায় ১ হাজার ৩০০ রুকন সদস্য ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন।