মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘ইনসাফ চাই’ লিখে জামায়াতের আমিরের কাছে ইনসাফের আবেদন :গোলাম মাওলা রনি

এমবি ‍টিভি নিউজ ডেক্স: প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ২:৪০ এম
ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘ইনসাফ চাই’ লিখে জামায়াতের আমিরের কাছে ইনসাফের আবেদন :গোলাম মাওলা রনি

গোলাম মাওলা রনি ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘ইনসাফ চাই’ লিখে দাবি জানিয়েছেন,লেখকের ৪ বছরের সম্মানির দাবি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর কাছে ইনসাফ চেয়ে আবেগঘন আবেদন জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিশ্লেষক গোলাম মাওলা রনি। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন— “ইয়া আমির উল জামাত! ইনসাফ চাই! ইনসাফ চাই!” তিনি অভিযোগ করেন, জামায়াত-ঘনিষ্ঠ দৈনিক পত্রিকা দৈনিক নয়া দিগন্ত-এ প্রায় চার বছর নিয়মিত উপসম্পাদকীয় লেখার পরও তাঁর সম্মানির পুরো অর্থ পরিশোধ করা হয়নি। রনি জানান, তিনি প্রায় ২০০টি উপসম্পাদকীয় লিখেছেন, যার মোট শব্দসংখ্যা প্রায় পাঁচ লাখ। অন্যান্য পত্রিকা যেখানে তাকে নির্ধারিত সম্মানি দিত, সেখানে নয়া দিগন্তে তিনি সহানুভূতির জায়গা থেকে মাত্র পাঁচ ভাগের এক ভাগ সম্মানিতে লিখতেন। তবুও দীর্ঘ সময় ধরে তার প্রাপ্য অর্থ বকেয়া রয়েছে বলে দাবি করেন তিনি। স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, “আমি খেটে খাওয়া মানুষ। জীবিকার জন্য প্রতিদিন ১৮ ঘণ্টা পরিশ্রম করতে হয়। আমার ঘাম, শ্রম, মেধা ও মননের ইনসাফ চাই।” বহুবার সংশ্লিষ্টদের কাছে আবেদন করেও সমাধান না পাওয়ায় অবশেষে জামায়াতের আমিরের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। এ বিষয়ে এখনো দৈনিক নয়া দিগন্ত বা জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

এমবি টিভি | নিউজ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পিএম
নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনী প্রস্তুতি জোরদার করে নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমাদের থামানোর সুযোগ নেই, আমরা থামব না।”

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আসন্ন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের দিনরাত পরিশ্রম করার তাগিদ দেন জামায়াত আমির। গত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগের ভুল ও দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে হবে।

সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবে, তা জনগণই নির্ধারণ করবে।

সমাজ পরিবর্তনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে। সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান। আগামী মেয়র নির্বাচনে কার্যকর ভূমিকা রেখে নেতাকর্মীদের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিতে হবে।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের সদস্যদের মান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ‘নাগরিক সেবা’ নামে একটি অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের দাবি, এতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।

সম্মেলনের নির্বাচনী অধিবেশনে প্রায় ১ হাজার ৩০০ রুকন সদস্য ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন।