সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বাংলা উইকিপিডিয়ায় সার্চের শীর্ষে নির্বাচন-বিএনপি, দেখুন শীর্ষ ১০ তালিকা

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:১৭ এম
বাংলা উইকিপিডিয়ায় সার্চের শীর্ষে নির্বাচন-বিএনপি, দেখুন শীর্ষ ১০ তালিকা

ফেব্রুয়ারি মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত দশটি নিবন্ধের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় থাকা শীর্ষ দশের মধ্যে রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তারেক রহমান, ডা. শফিকুর রহমান, শিক্ষামন্ত্রী, ঢাকা-৮ আসনসহ আলোচিত বিষয়।

প্রকাশিত তালিকায় প্রথম স্থানে রয়েছে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬’। এ পাতাটি পড়া হয়েছে এক লাখ ৫২ হাজার ৯২১ বার। দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’, এটি পড়া হয়েছে ৯৭ হাজার ২৬৯ বার। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। এ পাতাটি পড়া হয়েছে ৫৭ হাজার ৯১১ বার।

শীর্ষ দশের তালিকায় রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমান (৫৪ হাজার ৩৩০ বার) এবং নতুন শিক্ষমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন (৫১ হাজার ৩৭ বার)।

ষষ্ঠ অবস্থানে রয়েছে ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’, যার পাতাটি ভিজিট করা হয়েছে ৪৫ হাজার ৫৪৩ বার। আলোচিত বিষয় ‘এপস্টিন ফাইলস্’ ৪৪ হাজার ৮৭৫ বার পঠিত হয়ে সপ্তম স্থানে রয়েছে।

তালিকায় অষ্টম স্থানে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নিবন্ধটি। এটি পড়া হয়েছে ৩৮ হাজার ৪১২ বার। এরপরেই নবম অবস্থানে রয়েছে রাজনৈতিক দল ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’। এটি পড়া হয়েছে ৩৬ হাজার ৯৩৮ বার। তালিকার দশম স্থানে রয়েছে নির্বাচনি আসন ‘ঢাকা-৮’-এর পাতাটি। এটি পড়া হয়েছে ৩৫ হাজার ৩৫৭ বার।

নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

এমবি টিভি | নিউজ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পিএম
নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনী প্রস্তুতি জোরদার করে নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমাদের থামানোর সুযোগ নেই, আমরা থামব না।”

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আসন্ন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের দিনরাত পরিশ্রম করার তাগিদ দেন জামায়াত আমির। গত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগের ভুল ও দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে হবে।

সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবে, তা জনগণই নির্ধারণ করবে।

সমাজ পরিবর্তনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে। সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান। আগামী মেয়র নির্বাচনে কার্যকর ভূমিকা রেখে নেতাকর্মীদের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিতে হবে।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের সদস্যদের মান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ‘নাগরিক সেবা’ নামে একটি অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের দাবি, এতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।

সম্মেলনের নির্বাচনী অধিবেশনে প্রায় ১ হাজার ৩০০ রুকন সদস্য ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন।