সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

অতীত নয়, বর্তমানই মুখ্য—সবাইকে এনসিপিতে যোগদানের আহ্বান নাহিদের

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:৪২ পিএম
অতীত নয়, বর্তমানই মুখ্য—সবাইকে এনসিপিতে যোগদানের আহ্বান নাহিদের

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, অতীতে কেউ ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও এখন এনসিপিতে যোগ দিতে কোনো বাধা নেই। তবে ফ্যাসিবাদ, গণহত্যা, চাঁদাবাজি বা দুর্নীতির সঙ্গে জড়িতদের দলে নেওয়া হবে না।

রোববার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “অতীত আমাদের কাছে মুখ্য নয়। আজ থেকে কেউ এনসিপিতে যোগ দিলে তিনি এনসিপির সংগঠক ও কর্মী হিসেবে কাজ করবেন এবং দলের আদর্শ ধারণ করবেন।” তিনি আরও স্পষ্ট করে জানান, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বা বিতর্কিত ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত করা হবে না।

তিনি বলেন, এনসিপির লক্ষ্য হচ্ছে বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। যারা এই আদর্শে বিশ্বাসী, তাদের সবাইকে দলে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

নাহিদ আরও বলেন, “আমরা মনে করি, যারা আজ যোগ দিচ্ছেন তারা এতদিনও আমাদের সঙ্গেই ছিলেন—হয়তো প্ল্যাটফর্ম আলাদা ছিল। এখন আমরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছি।” তিনি তরুণসহ সব বয়সী মানুষকে এনসিপির কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান।

এনসিপির আহ্বায়ক সতর্ক করে বলেন, দেশে যেন নতুন কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, সে জন্য তরুণদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ওপরও জোর দেন তিনি।

তিনি উল্লেখ করেন, জনগণ গণভোটের মাধ্যমে পরিবর্তনের পক্ষে মত দিয়েছে, তাই সেই প্রত্যাশা পূরণ করে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়াই এখন সময়ের দাবি।

নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

এমবি টিভি | নিউজ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পিএম
নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনী প্রস্তুতি জোরদার করে নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমাদের থামানোর সুযোগ নেই, আমরা থামব না।”

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আসন্ন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের দিনরাত পরিশ্রম করার তাগিদ দেন জামায়াত আমির। গত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগের ভুল ও দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে হবে।

সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবে, তা জনগণই নির্ধারণ করবে।

সমাজ পরিবর্তনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে। সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান। আগামী মেয়র নির্বাচনে কার্যকর ভূমিকা রেখে নেতাকর্মীদের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিতে হবে।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের সদস্যদের মান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ‘নাগরিক সেবা’ নামে একটি অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের দাবি, এতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।

সম্মেলনের নির্বাচনী অধিবেশনে প্রায় ১ হাজার ৩০০ রুকন সদস্য ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন।