মসজিদের সামনে থেকে আবারও অটো চুরি: নিঃস্ব চালক উজ্জ্বল মুন্সির আহাজারি
মাগুরা প্রতিনিধিঃ
মাগুরা সদর উপজেলার পৌরসভার পারনান্দুয়ালী ব্যাপারী পাড়া জামে মসজিদ প্রাঙ্গন থেকে গত বৃহস্পতিবার (১৯ মার্চ) যোহরের নামাজের সময় একটি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে।
অটোরিকশাটির মালিক উজ্জ্বল মুন্সি, যিনি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের চরগয়েশপুর গ্রামের বাসিন্দা। দরিদ্র এই অটোচালকের জীবিকার একমাত্র অবলম্বন ছিল তার ইজিবাইকটি।
জানা গেছে, প্রায় ৮ মাস আগে তার আগের অটোটিও চুরি হয়ে যায়। এরপর অনেক কষ্ট করে কিস্তিতে টাকা তুলে মাত্র ২ মাস আগে নতুন করে আরেকটি অটো কিনেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেটিও চুরির শিকার হলো।
এ ঘটনায় উজ্জ্বল মুন্সি এখন সম্পূর্ণ নিঃস্ব ও দিশেহারা হয়ে পড়েছেন। তার পরিবারের দৈনন্দিন খাবার জোগাড় করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে।
যদি কেউ অটোটির কোনো খোঁজ বা তথ্য পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে: ০১৭০৭৩৩৮৩৩৫
সবার কাছে অনুরোধ, মানবিক দৃষ্টিকোণ থেকে পোস্টটি বেশি বেশি শেয়ার করে একজন অসহায় মানুষের পাশে দাঁড়ান।





