সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৪:০৬ পিএম
সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ), পবিত্র ২৬ রমজানে চট্টগ্রাম নগরীর জেলা শিল্পকলা একাডেমি হলরুমে এ আয়োজন করা হয়।

সংগঠনের চেয়ারম্যান এস এম মিজান উল্লাহর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি অসিউর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের ম্যানেজিং বোর্ডের ডিরেক্টর, লেখক ও গবেষক মো. কামাল উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ সবুর, মোহাম্মদ হামিদ, বিল্লাল হোসেন, সোহাগ হোসেন মোল্লা, জহিরুল ইসলাম বাবলু, শামসুল আলম রানা, স ম জিয়াউর রহমান, জাহেদুল ইসলাম, এম আর তাওহিদ, সাইফুর রহমান, আমিনুল ইসলাম, আবু সিদ্দিক, নুরুল আবসার তৌহিদ, শাহাদাত হোসেন, নুরুল আমিন সোহেল, মুরাদ হোসেন বিপ্লব ও মুজিব উল্লাহ তুষারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দেড় শতাধিক সাংবাদিকের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে সংগঠনের সক্রিয় সদস্যদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথি ও সাংবাদিকরা আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, এমন মিলনমেলা প্রমাণ করে সাংবাদিক উন্নয়ন পরিষদ ভবিষ্যতে আরও সুদূর এগিয়ে যাবে।

নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

এমবি টিভি | নিউজ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পিএম
নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনী প্রস্তুতি জোরদার করে নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমাদের থামানোর সুযোগ নেই, আমরা থামব না।”

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আসন্ন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের দিনরাত পরিশ্রম করার তাগিদ দেন জামায়াত আমির। গত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগের ভুল ও দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে হবে।

সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবে, তা জনগণই নির্ধারণ করবে।

সমাজ পরিবর্তনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে। সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান। আগামী মেয়র নির্বাচনে কার্যকর ভূমিকা রেখে নেতাকর্মীদের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিতে হবে।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের সদস্যদের মান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ‘নাগরিক সেবা’ নামে একটি অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের দাবি, এতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।

সম্মেলনের নির্বাচনী অধিবেশনে প্রায় ১ হাজার ৩০০ রুকন সদস্য ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন।