সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বড়াল প্রেসক্লাব এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১১:১১ এম
বড়াল প্রেসক্লাব এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন বড়াল প্রেসক্লাব এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বনপাড়াস্থ মোল্লা কমিউনিটি সেন্টারে প্রেসক্লাব-এর উপদেষ্টা নির্বাহী জামান মাসুদ লিটুর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব-এর সভাপতি অমর ডি কস্তা, সহ-সভাপতি আয়নুল হক ও সাধারণ সম্পাদক সৈকত আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব-এর যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন আলী ও জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান সরদার, অর্থ ও দপ্তর সম্পাদক লাভলী ইয়াসমিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুকুল ক্রুশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাকিবিল্লাহ সরদার, কার্য্য নির্বাহী সদস্য সুমন প্রামানিক, একরামুজ্জান বিদ্যুৎ ও আমজাদ হোসেন ও অন্যান্য সাংবাদিক সদস্যবৃন্দ।
দোয়া মাহফিলে নতুন গঠিত বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রী পরিষদের সফল নেতৃত্ব কামনায়, দেশ ও জাতির কল্যাণ এবং দেশের সকল সাংবাদিকদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

এমবি টিভি | নিউজ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পিএম
নির্বাচনের মাঠে সর্বশক্তি নিয়ে নামার আহ্বান জামায়াত আমিরের

নির্বাচনী প্রস্তুতি জোরদার করে নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমাদের থামানোর সুযোগ নেই, আমরা থামব না।”

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আসন্ন স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের দিনরাত পরিশ্রম করার তাগিদ দেন জামায়াত আমির। গত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আগের ভুল ও দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে হবে।

সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবে, তা জনগণই নির্ধারণ করবে।

সমাজ পরিবর্তনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে। সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান। আগামী মেয়র নির্বাচনে কার্যকর ভূমিকা রেখে নেতাকর্মীদের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিতে হবে।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের সদস্যদের মান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ‘নাগরিক সেবা’ নামে একটি অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের দাবি, এতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।

সম্মেলনের নির্বাচনী অধিবেশনে প্রায় ১ হাজার ৩০০ রুকন সদস্য ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন।